ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিল গেটসকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টাইন ব্ল্যাকমেল করেছিলেন: মার্কিন কংগ্রেসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 June, 2026, 1:22 PM

বিল গেটসকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টাইন ব্ল্যাকমেল করেছিলেন: মার্কিন কংগ্রেসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বিল গেটসকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টাইন ব্ল্যাকমেল করেছিলেন: মার্কিন কংগ্রেসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে তার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ব্ল্যাকমেইল (ভীতি প্রদর্শন) করার চেষ্টা করেছিলেন প্রয়াত মার্কিন ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টাইন। মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গত ১০ জুন কমিটির রুদ্ধদ্বার বৈঠকে দেওয়া বিল গেটসের সাক্ষ্যের একটি অনুলিপি প্রকাশের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রকাশিত অনুলিপি অনুযায়ী, ৭০ বছর বয়সী প্রযুক্তি ব্যক্তিত্ব বিল গেটস কংগ্রেস সদস্যদের জানান, এপস্টাইন তার ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ব্যবহার করে তাকে নিজের চক্রে ধরে রাখার জন্য এক ধরনের পরোক্ষ হুমকি দিয়েছিলেন। গেটস তখন এপস্টাইনের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলেন।

বিল গেটসকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টাইন ব্ল্যাকমেল করেছিলেন: মার্কিন কংগ্রেসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বিল গেটসকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টাইন ব্ল্যাকমেল করেছিলেন: মার্কিন কংগ্রেসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক গত জানুয়ারিতে প্রকাশিত কিছু ইমেলের খসড়া নথির সূত্র ধরে বিল গেটস বলেন, আমাকে সরাসরি ব্ল্যাকমেইল করা হয়নি। তবে এপস্টাইনের ব্রেনস্টর্মিং বা চিন্তাভাবনা যে সেই পথেই এগোচ্ছিল, তা ইমেলগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। তিনি আরও যোগ করেন, এপস্টাইন হয়তো নিজে অথবা অন্য কাউকে দিয়ে কীভাবে ব্ল্যাকমেইল করা যায়, তারই মহড়া দিচ্ছিলেন। তবে এই ধরনের কোনো বার্তা শেষ পর্যন্ত গেটসের কাছে পাঠানো হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস স্বীকার করেছিলেন যে, এপস্টাইনের সঙ্গে সম্পর্ক রাখা তার জীবনের একটি বড় ভুল ছিল। একই সঙ্গে তিনি দুজন রুশ নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও স্বীকার করেন, তবে এপস্টাইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে নাবালিকা পাচার ও পতিতাবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন জেফরি এপস্টাইন। বিল গেটস জানান, ২০১১ সালে তাদের পরিচয় হয়। এপস্টাইনের অপরাধের কথা জানা সত্ত্বেও বৈশ্বিক স্বাস্থ্য খাতে কোটি কোটি ডলার অনুদান সংগ্রহের ক্ষমতার কারণে তিনি এই সম্পর্ক বজায় রেখেছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে যৌন অপরাধের মামলার বিচার চলাকালীন কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয় এপস্টাইনের।

সূত্র:  দ্যা গার্ডিয়ান 



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status