ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
বাঘাইছড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমেনা মারজান
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Tuesday, 20 October, 2026, 9:52 PM

বাঘাইছড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমেনা মারজান

বাঘাইছড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমেনা মারজান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং মন্দিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরিদর্শনকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও আমেনা মারজান পূজা উদযাপন কমিটির সদস্যদের সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসন প্রয়োজনীয় বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, “বাঘাইছড়ি একটি শান্তি-সম্প্রীতির উপজেলা। ভ্রাতৃত্ববোধ এ অঞ্চলের মানুষের অন্যতম পরিচয়। এখানে সব ধর্মের মানুষ একে অপরের পাশে থেকে নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। এই সম্প্রীতির চিত্র ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ছে, যা বাঘাইছড়ি উপজেলার সুনাম আরও বৃদ্ধি করছে।”

এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status