ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ষষ্ঠ শ্রেণির ছাত্রীর চিৎকারে পালিয়ে গেল শিক্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 9:47 AM

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর চিৎকারে পালিয়ে গেল শিক্ষক

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর চিৎকারে পালিয়ে গেল শিক্ষক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ছাত্রীর চিৎকার শুনে স্বজনরা এগিয়ে গেলে শিক্ষক নূর আলম পালিয়ে যান।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নূর আলম মণ্ডল নামে এই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মা থানায় এই মামলা করেন। নূর আলম উপজেলার নাকাই ইউপির পূর্ব পোগইল গ্রামের শামীম মণ্ডলের ছেলে। তিনি উপজেলার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তিনি আরো জানান, শুক্রবার সন্ধ্যায় নূর আলম বাড়ি গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। রোববার সকালে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হবে। পুলিশ ঘটনা তদন্ত করছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status