ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেতন দেয়ার অযুহাতে ড্রাইভারকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 9:41 AM

বেতন দেয়ার অযুহাতে ড্রাইভারকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ

বেতন দেয়ার অযুহাতে ড্রাইভারকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ

স্বামীকে আটকে রেখে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নরসিংদীর পলাশের স্থানীয় এক কমিশনারের ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

শনিবার রাতে বিষয়টি পলাশ থানা পুলিশকে জানান নির্যাতিতার পরিবার। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘোড়াশাল পৌরসভার এক কমিশনারের ভাই পাপ্পু খন্দকার। ৪ থেকে ৫ দিন আগে তার গাড়ি চালকের মাসিক বেতন দেয়ার কথা ছিল। বেতনের টাকা চালক নষ্ট করে ফেলবে এই অজুহাত দেখিয়ে চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন পাপ্পু।

পরে মালিকের কথা অনুযায়ী চালক তার স্ত্রীকে নিয়ে আসেন।  

ওই সময় পাপ্পু খন্দকার চালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন।

শুক্রবার পাপ্পু আবার চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন। এতে রাজি না হয়ে শনিবার রাতে বিষয়টি পলাশ থানা পুলিশকে জানান।

পলাশ থানার ওসি মো নাসির উদ্দিন জানায়, ধর্ষণের একটি বিষয় নিয়ে নির্যাতিতার পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের কথা শোনা হচ্ছে। পরর্বতীতে অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status