ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৃত চিকিৎসকের সইয়ে দেয়া হতো প্যাথলজি রিপোর্ট!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 9:52 AM

মৃত চিকিৎসকের সইয়ে দেয়া হতো প্যাথলজি রিপোর্ট!

মৃত চিকিৎসকের সইয়ে দেয়া হতো প্যাথলজি রিপোর্ট!

মারা যাওয়া একজন চিকিৎসকের সইয়ে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেয়া হচ্ছিল ঢাকার শ্যামলীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে। প্রতিষ্ঠানটির এমন প্রতারণা রিজেন্ট কিংবা জেকেজিকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

শনিবার দুপুরে হাইপোথাইরয়েড সেন্টার নামে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই কর্মচারীকে দুই বছর করে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্টে ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে শনিবার সকালে শ্যামলীতে অভিযান চালায় র‌্যাব। সেখানে অসংখ্য রিপোর্ট পাওয়া যায় করোনায় মৃত চিকিৎসক অধ্যাপক মনিরুজ্জামানের নামে সই করা। এই চিকিৎসক গত ৩ মে করোনায় মারা গেছেন। এ ছাড়া অধ্যাপক ডা. মঞ্জুর হাসানের স্বাক্ষর দেয়া অসংখ্য ব্ল্যাংক রিপোর্টও পাওয়া গেছে।

সারোয়ার আলম বলেন, হাইপোথাইরয়েড সেন্টার হার মানিয়েছে রিজেন্ট কিংবা জেকেজিকেও। ১০ বছর ধরে ল্যাব পরিচালনা করছে হাইপোথাইরয়েড সেন্টার। সেখানে থাইরয়েডের নানা রিপোর্টসহ হেপাটাইটিস ও ব্লাড কালচারসহ নানান পরীক্ষা হতো। অথচ সেই ল্যাবের বেহাল দশা।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি বিভিন্ন রিপোর্টে ব্যবহার করা হতো নামি-দামি চিকিৎসকের নাম। এ ছাড়া অভিযানে মিলেছে চিকিৎসকের সই করা অসংখ্য ভুয়া রিপোর্ট। প্রতিষ্ঠানটি প্যাথলজির রিপোর্ট দিতো করোনায় মৃত অধ্যাপক মনিরুজ্জামানের সইয়ে। অক্টোবরেও তার নাম ও সই ব্যবহার করে রিপোর্ট দেয়া হয়েছে। অথচ এই চিকিৎসক করোনায় প্রাণ হারান মে মাসের প্রথম সপ্তাহে।

তিনি আরো বলেন, এ ঘটনায় দুজনকে দুই বছরের কারাদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা করেছে র‍্যাব। পাশাপাশি খোঁজা হচ্ছে মালিক বাকেরকে। সেইসঙ্গে মোহাম্মদপুরের বাবর রোডে টেকনোলজিস্ট না থাকার কারণে সন্ধী ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status