ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সংঘাত এড়াতে ন্যাটোর প্রস্তাবে রাজি তুরস্ক-গ্রিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 3:02 PM

সংঘাত এড়াতে ন্যাটোর প্রস্তাবে রাজি তুরস্ক-গ্রিস

সংঘাত এড়াতে ন্যাটোর প্রস্তাবে রাজি তুরস্ক-গ্রিস

দুইটি দেশই ন্যাটোর সদস্য। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে অশোধিত তেল তোলা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অনেক দূর গড়িয়েছে। তুরস্ক তো গ্রিসের তেল ও গ্যাস তোলা বন্ধ করতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়ে দিয়েছিল। প্রস্তুত রেখেছিল বিমানবাহিনীকেও। গ্রিসওসমরসম্ভার সাজাচ্ছিল। চিন্তা বাড়ছিল গোটা বিশ্বের। এই অবস্থায় ন্যাটোর মহাসচিব স্টল্টেনব্যার্গ জানিয়েছেন, গ্রিস ও তুরস্ক বিরোধ মেটাতে একটা মেকানিজম তৈরিতে রাজি হয়েছে। এর ফলে সামরিক সংঘাত এড়ানো যাবে।

ন্যাটো জানিয়েছে, কোনো বিরোধ দেখা দিলে দুই দেশের প্রতিনিধি সঙ্গে সঙ্গে হটলাইনে কথা বলবেন, এমনই স্থির হয়েছে। এর ফলে বিরোধ আর সামরিক সংঘাতের দিকে এগোবে না।

স্টল্টেনব্যার্গ বিবৃতি দিয়ে জানিয়োছেন, ''এই সেফটি মেকানিজম কূটনৈতিক স্তরে বিরোধ মেটানোর জায়গা তৈরি করবে। পরে এই মেকানিজমকে আরো উন্নত করা হবে।

দুই দেশের মধ্যে এই মেকানিজম তৈরির কাজ সহজ ছিল না। কারণ, গ্রিস দীর্ঘদিন ধরে তুরস্কের সঙ্গে কথা বলতেই রাজি ছিল না। তুরস্ক অবশ্য বারবার আলোচনায় বসার কথা বলেছিল। সেই জায়গা থেকে দুই পক্ষকে নিয়ে এই মেকানিজম তৈরি করাটা ন্যাটোর পক্ষে সহজ হয়নি। তবে শেষ পর্যন্ত দুই দেশ এই মেকানিজমে রাজি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটা প্রথম ধাপ মাত্র। দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে আরো পদক্ষেপ নেয়া দরকার। সূত্র: ডয়েচে ভেলে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status