ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
চুক্তি অমান্য করলেই ইরানে ভয়াবহ বোমা হামলা হুমকি ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 June, 2026, 12:45 PM
সর্বশেষ আপডেট: Thursday, 18 June, 2026, 12:50 PM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের (এমওইউ) নিয়মাবলি ভঙ্গ করলে ইরানের মাটিতে পুনরায় যুদ্ধংদেহী মনোভাব দেখানোর বার্তা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তেহরান যদি এই চুক্তি অমান্য করে, তবে ওয়াশিংটন কোনো প্রকার আইনি লড়াইয়ের ধার না ধেরে সরাসরি সামরিক শক্তি প্রদর্শন করবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতের অবসান ঘটাতে বুধবার আমেরিকা ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর আয়োজিত সংবাদ সম্মেলনেই ট্রাম্পের এই কড়া সতর্কতা সামনে আসে।

তিনি মন্তব্য করেন, আমি তাদের পরিষ্কার ভাষায় বার্তা দিয়েছি— আমি বলেছি, শুনুন, আপনারা যদি এই চুক্তি অনুযায়ী না চলেন, যদিও ব্যক্তিগতভাবে আমি এমন পরিস্থিতি তৈরি হোক তা চাই না— তাহলেও আমরা আপনাদের ওপর তীব্র বিমান ও বোমা হামলা চালাতে বাধ্য হব।

হোয়াইট হাউস ও তেহরানের কর্মকর্তাদের সূত্র ধরে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার ইংরেজি ও ফারসি— দুই ভাষাতেই প্রণীত এই সমঝোতা স্মারকে ডিজিটাল মাধ্যমে নিজেদের স্বাক্ষর প্রদান করেছেন।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকেই এই অন্তর্বর্তীকালীন চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে শুরু করেছে।

তেহরান চুক্তিটির প্রতি শ্রদ্ধাশীল থাকবে— এমন প্রত্যাশা ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় না তারা এই চুক্তি থেকে সরে আসবে। আর তা ছাড়া আমার করারই বা কী আছে? আমি কি বলব যে তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব? আদালতে মামলা ঠুকব?

একেবারেই না, তারা যদি এই চুক্তি ভঙ্গ করে, তবে আমরা তাদের ওপর মারাত্মক বোমা হামলা চালাব। আমি বিষয়টি এমন হোক তা চাই না। আমি শুধু চাই তারা যেন এই চুক্তির শর্তগুলোকে সম্মান করে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর আমন্ত্রণে একটি রাজকীয় নৈশভোজে অংশ নেওয়ার ঠিক আগ মুহূর্তে ট্রাম্প এই সমঝোতা নথিতে সই করেন।

বর্তমানে জি৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে অবস্থান করছেন ট্রাম্প। সেখানে ইরানকে নিশানা করার পেছনে তার পূর্ববর্তী অন্তত একটি বড় অজুহাত থেকে তিনি সরে এসেছেন।

মার্কিন প্রেসিডেন্ট এখন বলছেন, তেহরানের কাছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকাটা হবে এক ধরনের ‘অবিচার’। অথচ এর আগে ইরানের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করেছিলেন তিনি নিজেই।

আমেরিকার সাথে এই পুরো আলোচনা প্রক্রিয়ায় ইরানি প্রতিনিধি দলের প্রধান ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেন, রণাঙ্গনে যুদ্ধ করে আমরা যা কিছু অর্জন করতে পারতাম, এই আলোচনার টেবিলে বসে আমরা তার চেয়ে বহুগুণ বেশি সুবিধা আদায় করতে পেরেছি; এর সাথে অন্য কোনো কিছুর তুলনাই হতে পারে না।


তথ্যসূত্র:  রয়টার্স 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  ডোনাল্ড ট্রাম্প   ইরান চুক্তি   ট্রাম্পের হুমকি   আমেরিকা ইরান সমঝোতা   ট্রাম্প ইরান বোমা হামলা   ডনাল্ড ট্রাম্প   মাসুদ পেজেশকিয়ান   মধ্যপ্রাচ্য সংঘাত   রয়টার্স   আল জাজিরা   Donald Trump   Iran US agreement   Trump threatens Iran  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status