ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে পোস্ট মুছে কী বোঝাতে চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 June, 2026, 11:59 AM

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত পোস্টটি মুছে দিয়েছেন। মূলত ওই পোস্টে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তিনি পোস্টটি আবারও শেয়ার করলেও, সেখানে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কথা উল্লেখ করেননি।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছিলেন যে, সুইজারল্যান্ডে শুক্রবার (১৮ জুন) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বৈঠকটি হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

বাঘেই জানান, কয়েক ঘণ্টা আগেও শুক্রবারের বৈঠকটি চূড়ান্ত ছিল। কিন্তু যখন চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে ইরান ও যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট নিজেই এই সম্ভাব্য চুক্তিতে সই করবেন, তখন আপাতত শুক্রবারের বৈঠকটি স্থগিত করা হয়।

ইরান ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের বহুল আলোচিত সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই দেশের প্রতিনিধিরা সশরীরে উপস্থিত না হয়ে, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেন। এই সমঝোতা স্মারকের আওতায় বন্ধ থাকা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থাকা নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status