ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিতে বিভক্ত ইইউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2020, 7:56 PM

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিতে বিভক্ত ইইউ

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিতে বিভক্ত ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্কের মধ্যকার সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন ইউরোপীয় নেতারা। ভূমধ্যসাগরে বিরোধ নিয়ে গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হওয়ার কথা ছিলো। তবে কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বৈঠক স্থগিত করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইউরোপের ২৭ দেশের নেতাদের একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি লেখেন, কোনো পূর্ব শর্ত ছাড়াই আমি আবারও গ্রিসের সঙ্গে সংলাপে বসার প্রস্তুতির কথা গুরুত্বের সঙ্গে জানাতে চাই। দ্বিপক্ষীয় সম্পর্কের এই নতুন পরীক্ষায় ইইউ নিরপেক্ষ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে বৃহস্পতিবার বৈঠক শুরু হওয়ার আগে সাইপ্রাসের এক কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইউরোপীয় দেশগুলো যদি প্রথমে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করে তাহলে তারা বেলারুশের বিরুদ্ধে এমন পদক্ষেপের দৃঢ় বিরোধিতা করবেন।

অন্যদিকে, ইইউ নেতারা তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতি চান না। বিশেষ করে সাড়ে চার বছর পর তুরস্ক যখন গ্রিসের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আলোচনায় বসার আগ্রহের কথা জানাচ্ছে। তবে তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার জোরালো চাপ দিয়ে যাচ্ছে সাইপ্রাস। আঙ্কারার বিরুদ্ধে তাদের অবস্থানে কোনো নমনীয়তা দেখা যাচ্ছে না।

জার্মানির পক্ষ থেকে তুরস্ক-গ্রিসের আলোচনায় মধ্যস্থতা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে সাইপ্রাসকে বারবার বলা হয়েছে, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাশা না করতে। এতে হিতে বিপরীত হতে পারে। তুরস্ক নিজের অবস্থান আরও কঠোর করে ফেলতে পারে। সূত্র- আল জাজিরা
 

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status