ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ট্রাম্প ও সৌদি বাদশাহর ফাঁসির আদেশ ইয়েমেনের আদালতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2020, 8:02 PM

ট্রাম্প ও সৌদি বাদশাহর ফাঁসির আদেশ ইয়েমেনের আদালতে

ট্রাম্প ও সৌদি বাদশাহর ফাঁসির আদেশ ইয়েমেনের আদালতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও মোহাম্মদ বিন আবদুল আজিজ আল সৌদসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি ফৌজদারি আদালত। পাশাপাশি হতাহতদের পরিবারকে ১০ বিলিয়ন ডলার প্রদানেরও আদেশ দেয়া হয়।

মঙ্গলবার আসামিদের অনুপস্থিতে এ রায় দেয়া হয়। ২০১৮ সালের আগস্টে ইয়েমেনের সা'দা প্রদেশের দাহয়ান শহরে স্কুল বাসে বোমা হামলা চালানো হয়। এতে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের বেশিরভাগ স্কুলের শিশু। আর এ হামলায় আহত হন কমপক্ষে ৮০ জন।

সৌদি জোটের জঙ্গিবিমান থেকে স্কুল বাসকে লক্ষ্যবস্তু বানিয়ে বোমা হামলার দায়ে তাদের অভিযুক্ত করা হয়।

ইয়েমেনের বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই হামলার পেছনে ট্রাম্পসহ ১০ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন।

মার্কিন প্রেসিডেন্ট, সৌদি বাদশাহ ও যুবরাজের পাশাপাশি আরও যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তারা হলেন, সৌদি প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আবদুলল আজিজ আল সৌদ, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস, সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি, মোহাম্মদ আলি আহমাদ আল মাকদাসি, গিসেল নরটন অ্যালেন শোয়ার্জ, আহমেদ ওবায়েদ বিন দাগের ও আলি মহসেন সালেহ আল আহমার।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের পর বিমান হামলা শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ। এ পর্যন্ত আগ্রাসনে ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। এছাড়া আহত ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। ইয়েমেন নিউজ এজেন্সি (সাবা)

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status