ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
যশোরে ৮ মাসে সহিংসতার শিকার ১৭১ নারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 8:44 PM

যশোরে ৮ মাসে সহিংসতার শিকার ১৭১ নারী

যশোরে ৮ মাসে সহিংসতার শিকার ১৭১ নারী

যশোরে গত ৮ মাসে হত্যা, ধর্ষণ, যৌন হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতনসহ অন্তত ২১৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী প্রতি সহিংসতার ঘটনাই রয়েছে ১৭১টি। শুধু শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৭৬ নারী। ধর্ষণের ঘটনা রয়েছে ২৪টি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির পরিসংখ্যান অনুযায়ী, প্রতিনিয়ত নারীরা ঘরের বাইরে নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতিত নারীরা অনেক ক্ষেত্রে প্রতিবাদ না করে আত্মহত্যাও করেন। গত আগস্ট মাস পর্যন্ত যশোরে ২৫ জন নারী আত্মহত্যা করেছেন। হত্যা ও অপহরণের চেষ্টার শিকার হয়েছেন ২৪ জন নারী।

এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে বা নারীর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা থেকে সুশীল সমাজের প্রতিনিধিরা এক গুচ্ছ সুপারিশ করেছেন। তারা নির্যাতন প্রতিরোধসহ বাল্যবিয়ে বন্ধের কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।


শহরের খোলাডাঙ্গায় ব্র্যাক লানিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী অমরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও ব্র্যাকের সিনিয়র ডিএম আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদফতর যশোরের উপ-পরিচালক সকিনা খাতুন, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক জাকির হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে, যশোরের অতিরিক্ত পিপি দেলোয়ার হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমান, আইনজীবী সেতারা খাতুন, রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার আজহারুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র ডিএম আজাদ রহমান ও সেক্টর স্পেশালিস্ট জয়নব খাতুন।

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status