ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মা বললো ভয় দেখাতে, পুলিশ চালালো ১১টি গুলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 8:46 PM

মা বললো ভয় দেখাতে, পুলিশ চালালো ১১টি গুলি

মা বললো ভয় দেখাতে, পুলিশ চালালো ১১টি গুলি

মার্কিন পুলিশের ভয়াবহ বর্বরতার দৃশ্য আবারও দেখলো বিশ্ববাসী। মাত্র ১৩ বছরের অটিস্টিক কিশোর লিনডেন ক্যামেরনকে মার্কিন পুলিশ কীভাবে গুলি করেছিল তার ভিডিও দেশটির গণমাধ্যমকে প্রকাশিত হয়েছে। পুলিশের বডিক্যামেরা থেকে প্রকাশ করা ওই ভিডিওতে নিদারুণ নৃশংসতা দেখা গেছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ১৩ বছর বয়সী এই কিশোর গুলি খেয়েও পুলিশকে বলেছিল, ‘মাকে বলে দিও আমি তাকে ভালোবাসি।’ ৪ সেপ্টেম্বর লিনডেনের সঙ্গে তার মায়ের একটু ঝামেলা হয়। মানসিক সমস্যার কারণ সে অদ্ভুত আচরণ শুরু করে। পরে  সাহায্য চেয়ে জরুরি সেবায় কল করেছিলেন তার মা। আর পুলিশ তার বাসায় এসে ছেলেকে একের পর এক গুলি করে।

গুরুতর আহত লিনডেনকে পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সল্টলেক সিটির পুলিশ কর্মকর্তা কিথ হরোকস সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাটি এখন তদন্ত করা হচ্ছে।

লিনডেনের মা পুলিশকে বলেছিলেন, একটু ভয় দেখাতে। যাতে সে শান্ত হয়। কিন্তু পুলিশ ১১টির মতো গুলি চালায়!


লিনডেনের মা বারটন বলেন, ‘আমি তাদের বলেছি, সে নিরস্ত্র, তার কাছে কিছুই নেই। সে শুধু পাগলামি করছিল এবং চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। সে একেবারেই শিশুর মতো, মনোযোগ পাওয়ার জন্য এমনটা করছিল।’

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status