|
বখাটেদের ‘পায়ে ধরে-কেঁদে-ভাই ডেকেও’ রেহাই পাননি তরুণী
নতুন সময় প্রতিনিধি
|
|
বখাটেদের ‘পায়ে ধরে-কেঁদে-ভাই ডেকেও’ রেহাই পাননি তরুণী বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিক ফেসবুকভিত্তিক গ্রুপে তরুণীকে শ্লীলতাহানির ওই ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের পরই মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা এক তরুণী শহরের পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে এসে স্থানীয় তিন থেকে চার বখাটের কবলে পড়েন। ওই তরুণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যায় তারা। উত্ত্যক্ত থেকে বাঁচতে বখাটেদের পায়ে ধরেন। কান্নাজড়িত কণ্ঠে বড় ভাই ডেকে মিনতিও করেন ওই তরুণী। ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, তরুণীকে শ্লীলতাহানির ঘটনার খবর পেয়ে বখাটেদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। সম্পাদনা: খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
