ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বাগমারায় সাবেক শিক্ষক আব্দুর রহিমের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 8:21 PM

বাগমারায় সাবেক শিক্ষক আব্দুর রহিমের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক

বাগমারায় সাবেক শিক্ষক আব্দুর রহিমের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক

রাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব আব্দুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আব্দুর রহিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বুধবার বিকাল সাড়ে তিন টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তাঁর বাড়ি উপজলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানাগেছে। 

সাবেক শিক্ষক ও ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status