ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসসালামু আলাইকুম, সবাইকে উষ্ণ শুভেচ্ছা: জেসিন্ডা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 May, 2020, 7:14 PM

আসসালামু আলাইকুম, সবাইকে উষ্ণ শুভেচ্ছা: জেসিন্ডা

আসসালামু আলাইকুম, সবাইকে উষ্ণ শুভেচ্ছা: জেসিন্ডা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিউজিল্যান্ডের মুসলমানসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ঈদ উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। এতে জেসিন্ডা বলেন, আসসালামু আলাইকুম, ঈদুল ফিতর উদযাপনে সবাইকে আমার উষ্ণ শুভেচ্ছা।

তিনি যোগ করেন, কিউই মুসলিমসহ সবার জন্য এটা একটা কঠিন সময়। সবার ঐক্যবদ্ধতা, অনুগ্রহ ও উদারতার সঙ্গে নিউজিল্যান্ড যেভাবে পরিস্থিতি মোকাবিলা করছে তাতে আমি মুগ্ধ।


করোনাভাইরাস পরিস্থিতিতে এবারের ঈদ অন্যবারের মতো না হওয়ায় আফসোস নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

‘সাধারণত ঈদে আপানার যেভাবে একত্রিত হয়ে আনন্দ করেন এবার হয়তো তা পারবেন না। কেননা কোভিড-১৯ এর কারণে আমরা সবাই একপ্রকার আবদ্ধ অবস্থায় আছি। বিশেষ এই উপলক্ষে সবাইকে শুভ কামনা। ঈদ মোবারক!’

গত বছরের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলা হয়।ওই ঘটনায় প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা। মুসলমানের হতাহতের ঘটনার পর দারুণ কিছু উদ্যোগ নিয়ে মুসলিম বিশ্বে প্রিয় হয়ে ওঠেন আরডার্ন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status