ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিচ্ছেদের পরও ঈদে একসঙ্গে অপূর্ব-অদিতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 May, 2020, 7:16 PM

বিচ্ছেদের পরও ঈদে একসঙ্গে অপূর্ব-অদিতি

বিচ্ছেদের পরও ঈদে একসঙ্গে অপূর্ব-অদিতি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতি’র বিচ্ছেদের ঘটনা ক’দিন আগেও খবরের শিরোনামে ছিল। পাঠক হয়তো ভাবছেন, ঈদে হয়তো তারা এক হয়েছেন। তবে এটা শুধুই নাটকে, দুজনার সম্পর্কের অবনতি ঘটার আগে।

আবারও অদিতির গল্পের নায়ক হয়েছেন অপূর্ব। নাটকটির নাম ‘রুদ্র আসবে বলে’। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। আর এর শুটিং হয়েছে চলতি বছরের শুরুতে।


মাহমুদুর রহমান হিমি বলেন, ‘একটি লাইব্রেরিতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে নাটকটির গল্প। ওই লাইব্রেরিতে চাকরি করেন অপূর্ব। সেখানে বই কিনতে আসেন মেহজাবিন। তারপর দুজনের মধ্যে দারুণ একটা সম্পর্ক হয়। সেটা প্রেম অবধি গড়ায়। বলতে পারেন, দর্শকরা ধনী-গরিবের একটা প্রেমের গল্প দেখবেন।’

তিনি আরও জানান, ‘রুদ্র আসবে বলে’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে।

তবে নাটকটি প্রসঙ্গে অপূর্ব বা অদিতি কোনো মন্তব্য করেননি। গত ১৭ মে বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের সংসার ভাঙার খবর প্রকাশ করেন অদিতি। অপূর্বর সঙ্গে তার ৯ বছরের দাম্পত্যে জায়ান ফারুক আয়াশ নামে ৬ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। ২০১১ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেছিলেন এই দম্পতি।

এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। মাত্র ছয় মাস টিকেছিল সে সংসার। প্রভার সাবেক প্রেমিক রাজিবের সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা এবং আপত্তিকর কিছু ভিডিও প্রকাশ হওয়ায় ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি তাকে ডিভোর্স দেন অভিনেতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status