ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিছু রাত আসে নিঃশব্দে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 12:48 PM

কিছু রাত আসে নিঃশব্দে

কিছু রাত আসে নিঃশব্দে

টালিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমা মানেই আলাদা কিছু উপস্থাপন। এবারও তার ব্যতিক্রম নেই। একদমই ভিন্ন ধাঁচের এক সামাজিক ও নিষিদ্ধ গল্পের বার্তা নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেভার মাইন্ড  সিনেমার মাধ্যমেই পরিচালকের খাতায় নাম লেখালেন অভিনেত্রী চৈতি ঘোষাল। আর চৈতির ডেবিউ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। 

বহুদিনের জল্পনা সত্যি করে প্রকাশ্যে এলো সিনেমাটির প্রচারঝলক।পোস্টার শেয়ার করে ঋতুপর্ণা ক্যাপশনে লিখেছেন, কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে নেভার মাইন্ড। 

এই সিনেমার আরেকটি বড় চমক হলো, পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। 

অবশ্য বড় পর্দায় অমর্ত্যর এটি প্রথম কাজ নয়, এর আগেও তাকে অভিনয়ে দেখা গেছে। তবে এবারই প্রথম মায়ের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। আর মা-ছেলের এই নতুন সিনে-সফরের অন্যতম প্রধান সারথি হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একজন নারীকে কেন্দ্র করে। যিনি নিজের অতীতের একটি বিশেষ অধ্যায় বা বিষয় খুঁজতে খুঁজতে কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিটের একটি বারে এসে পৌঁছান। 

সেখানেই তার পরিচয় হয় এক অল্পবয়সী বার সংগীতশিল্পীর সঙ্গে। কলকাতার বুকে বাস করা এমন কিছু মানুষকে নিয়ে এই ছবির গল্প, যাদের পেশা, জীবনবোধ এবং দর্শন একে অপরের চেয়ে সম্পূর্ণ আলাদা।

পার্ক স্ট্রিটের চেনা প্রেক্ষাপটকে এই সিনেমায় একেবারে ভিন্ন আঙ্গিকে ও নতুন রূপে পর্দায় ফুটিয়ে তোলা হবে। একই সঙ্গে সিনেমাটিতে একটি মানবিক বার্তাও থাকবে বলে জানা গেছে। 

নেভার মাইন্ড সিনেমার মূল গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য তৈরিতে সম্রাটের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। ক্যামেরার দায়িত্বে ছিলেন গোপী ভগৎ। আর সিনেমাটির গান ও আবহ সংগীতের গুরুদায়িত্ব সামলেছেন জনপ্রিয় রকস্টার রূপম ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status