|
১১২তম ওরশ শরীফের চিঠি মোবারক নিয়ে এনায়েতপুর দরবারে সাজ্জাদানশীনের আগমন
মো:সিয়াম হোসেস, এনায়েতপুর
|
![]() ১১২তম ওরশ শরীফের চিঠি মোবারক নিয়ে এনায়েতপুর দরবারে সাজ্জাদানশীনের আগমন শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পবিত্র ওরশ শরীফের চিঠি মোবারক নিয়ে এনায়েতপুরের বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফে আগমন করেন মহামান্য সাজ্জাদানশীন হুজুর পাক হযরত খাজা গোলাম মেহেদী (মাঃজিঃআঃ) ছাহেব। তাঁর আগমনকে কেন্দ্র করে দরবার শরীফের ভক্ত, আশেক ও জাকেরানদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পবিত্র ওরশ শরীফকে সামনে রেখে তাঁদের মধ্যে দেখা যায় বিশেষ আগ্রহ ও উদ্দীপনা। হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর স্মৃতিধন্য এ দরবার শরীফ দীর্ঘদিন ধরে ভক্ত-অনুরাগীদের আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় অনুভূতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। তাঁর ১১২তম ওরশ শরীফ উপলক্ষে চিঠি মোবারক নিয়ে সাজ্জাদানশীনের আগমনকে ঘিরে দরবারের অনুসারীদের মধ্যে বিশেষ আবেগ ও প্রত্যাশা তৈরি হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
