ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
স্বামীর কেনা ছোট মাছ নিয়ে ঝগড়ায় স্ত্রীর আত্মহত্যা
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Saturday, 17 October, 2026, 5:35 PM

স্বামীর কেনা ছোট মাছ নিয়ে ঝগড়ায় স্ত্রীর আত্মহত্যা

স্বামীর কেনা ছোট মাছ নিয়ে ঝগড়ায় স্ত্রীর আত্মহত্যা

বাজার থেকে ছোট মাছ ক্রয় স্ত্রীর পছন্দ না হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে অভিমানে বট গাছের সাথে ঝুলে দুই সন্তানের জননী রহিমা বেগম (৩৮) নামে একজন আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের বাইনতলা গ্ৰামে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে স্বামী গোলাম রসুল পাশ্ববর্তী বাজার থেকে ছোট মাছ ক্রয় করে বাড়িতে আসেন। ছোট মাছ পছন্দ না হওয়ায় করায় স্ত্রীর পছন্দ না হওয়ায় দুই জন ঝগড়ায় জড়িয়ে পড়েন। এসময় স্ত্রী রাগে অভিমানে প্রতিবেশী খালেক গাজীর বট গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা কালে ঝুলন্ত অবস্থায় শাশুড়ি রাবেয়া বেগম দেখতে পেয়ে চিৎকার দিলে পাড়া প্রতিবেশী এসে নামিয়ে স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাতে পাইকগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০ টার দিকে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status