ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে শেরপুরে সেমিনার অনুষ্ঠিত
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Saturday, 17 October, 2026, 4:50 PM

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে শেরপুরে সেমিনার অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে শেরপুরে সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, স্টাডি এবং ক্যারিয়ার বিষয়ক এক দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার বাংলাদেশ এবং ইকরা কনসালটেন্ট বাংলাদেশ যৌথ উদ্যোগে শেরপুর শহরের আলিশান কমিউনিটি সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জুন তে জিন (Jun T Jin)। তিনি দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা অর্জনের সুযোগ, স্কলারশিপ, ভাষা শেখার গুরুত্ব এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার বিভিন্ন সম্ভাবনার ওপর বিস্তারিত আলোচনা করেন।

এসময় গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল কাদের, এসময় গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন। বক্তারা তরুণ প্রজন্মকে সঠিক উপায়ে ভাষা শিখে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।

উক্ত সেমিনারে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক এবং তরুণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শেরপুরের শিক্ষার্থীদের দক্ষিণ কোরিয়ায় নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ সুগম করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status