ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিউজিল্যান্ড এখন নিরাপদ স্বর্গ: জেসিন্ডা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 3:49 PM

নিউজিল্যান্ড এখন নিরাপদ স্বর্গ: জেসিন্ডা

নিউজিল্যান্ড এখন নিরাপদ স্বর্গ: জেসিন্ডা

কোভিড-১৯ মোকাবেলায় সাফল্যের কারণে বিনিয়োগের জন্য নিউজিল্যান্ড এখন ‘স্বর্গের মতো’নিরাপদ স্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তার দেশ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সব দুয়ার খুলে দিতে প্রস্তুত বলেও জানান জেসিন্ডা। খবর রয়টার্সের। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এখন মানসম্পন্ন ব্যবসা-বাণিজ্যের কার্যক্রমকে স্বাগত জানাতে প্রস্তুত। স্বাস্থ্য ও ব্যবসা উভয় দৃষ্টিকোণ থেকেই আমরা এখন নিরাপদ।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় অনেক দেশের আগেই আমরা আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের জায়গায় নিয়ে এসেছি। কৌশলগত দিক থেকে আমরা এখন স্বর্গের মত নিরাপদস্থানে আছি। প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবিলায় যেসব দেশ এখন পর্যন্ত সাফল্য দেখিয়েছে নিউজিল্যান্ড এর মধ্যে অন্যতম। প্রাদুর্ভাবের শুরুতেই কঠোর সব পদক্ষেপ নেয় দেশটি।

এক মাসের বেশি সময় ধরে চলা কড়া লকডাউনে নিউজিল্যান্ডে করোনা পরিস্থিতি এখন পুরো স্বাভাবিক। চলতি সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র দুজন। করোনাভাইরাসে নিউজিল্যান্ডে আক্রান্তের সংখ্যা মাত্র ১,৪৮৮ জন; মৃত্যু হয়েছে ২১ জনের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status