ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোলের সন্তানটি কোয়েলের নয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 3:53 PM

কোলের সন্তানটি কোয়েলের নয়

কোলের সন্তানটি কোয়েলের নয়

মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এই খবর ছড়িয়ে পড়ার পরেই জিনস আর টি শার্ট পরা কোয়েলের একটি ছবি ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। যেটাকে কোয়েলের সন্তান বলে দাবি করা হয় এবং মুহূর্তে ভাইরাল হওয়া সেই ছবিটি অনেক পোর্টাল তাদের নিউজের সঙ্গে ব্যবহারও করে।

কিন্তু কোয়েলের কোলের ওই সন্তানটি আসলে তার এক বান্ধবীর। ছবিটাও বেশ পুরনো। তাই নায়িকার ভক্তরা বুঝে উঠতে পারেন না যে, জিনস আর টি শার্ট পরে কোয়েল তার সদ্যোজাত সন্তানকে নিয়ে কেমন করে ছবি তুলতে পারেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে কিছু ক্ষণ পরেই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম থেকে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, কোয়েল হাসপাতালের পোশাকে, পাশে তার সদ্যোজাত সন্তান এবং স্বামী নিসপাল সিং রানে। সন্তানের নাম না জানিয়ে কোয়েল লেখেন, ‘আমাদের ছোট্ট সোনা আজ সকালে এসেছে! আমরা এই খুশি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই এবং চাই আমাদের ছেলেকে আপনারা আশীর্বাদ করুন।


আপাতত সদ্যোজাত সন্তানকে নিয়ে কলকাতার ওই বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন কোয়েল। মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। তবে সংক্রমণের আশঙ্কায় কোয়েলের প্রযোজক স্বামী নিসপাল সিং রানেকে ছাড়া আর কাউকে সেখানে আপাতত ঢুকতে দেয়া হচ্ছে না।

এদিকে ছেলের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার ঢল নামে অনুরাগীদের। শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী, রাইমা সেনসহ টলিপাড়ায় কোয়েলের অন্য তারকা বন্ধুরাও। করোনাকালে এই এক টুকরো খুশির খবর যেন তাজা বাতাস ছড়িয়ে দিয়েছে টলিপাড়ার অন্দরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status