ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নষ্ট অওনের চেয়ে মাইনষে খাউক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 7:05 PM

নষ্ট অওনের চেয়ে মাইনষে খাউক

নষ্ট অওনের চেয়ে মাইনষে খাউক

বিক্রয় না করতে পারায় নেত্রকোণার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকগন তাদের উৎপাদিত শাক-সবজি নিয়ে বিপাকে পড়েছেন। ক্ষেতেই নষ্ট হতে চলেছে স্বপ্নের ফসল। উপযুক্ত ক্রেতার অভাবে এই সমস্যা দেখা দিয়েছে। উপজেলার কৃষকগণ বরাবরই ধানচাষে অধিক আগ্রহী। কৃষি বিভাগের উৎসাহে এবার তারা বিস্তর জমিতে শাক-সবজি চাষ করেন। অনুকুল পরিবেশ ও কৃষি বিভাগের নিয়মিত তদারকি থাকায় ফলনও ভালো হয়। কিন্তু মূল্য কমে যাওয়ায় এখন তারা দুশ্চিন্তায় সময় পাড় করছেন।

বাসাউড়া প্রামের কৃষক আব্দুল ওয়াহাব জানান, আমি ৪০ শতক জমিতে বেগুনের চাষ করি। ফলন খুব ভাল হয়। দামও ভাল ছিল। এক মাস আগে ১ হাজার টাকা মন দরে বিক্রি শুরু করি। তারপর দাম কমতে থাকে। এখন কেউ কিনেই না। দুইদিন আগে ৪০ মন বেগুন ১৫০ টাকা দরে বেইচ্যা দিছি। নষ্ট অওনের চেয়ে মাইনষে খাউক।

আজ ৬ মন বেগুন বিক্রি করছি। দাম দিছে ৪ মনের। ২মন ফাউ। কস্টের সাথে কথাগুলো উচ্চারণ করলেন নেত্রকোণার বারহাট্টা উপজেলার বারঘর গ্রামের সবজি-চাষী শিশির চৌধুরী। শিশির চৌধুরী এই উপজেলার সবজি চাষে এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। চাল কুমড়া, মিস্টি কুমড়া, করলা, লেবু, বেগুন ও ক্যাপসিকাম থেকে শুরু করে মাল্টা, ড্রাগন সবই চাষ করেন তিনি।  

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুর রশিদ বলেন, বারহাট্টার জনসাধারন সবজির তোলনায় ধান চাষকেই অগ্রাধিকার দিয়ে থাকেন। সরকারি নির্দেশে সবজিচাষে তাদের আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিজ, সার, কীটনাশক সরবরাহ করা হয়। চলতি বছর উপজেলায় অনেক কৃষক বিভিন্ন প্রকার সবজি চাষ করেছেন। তাদের মধ্যে প্রায় ৩৫০ জন কৃষক ১৩০ একর জমিতে বেগুনের চাষ করেন। একমাস আগে প্রতি মন (৪০ কেজি) বেগুনের বিক্রি হয়েছে ৭৫০ থেকে ১ হাজার টাকা দরে। এখন সেই বেগুনের মুল্য নেমে এসেছে প্রতি মন ১৫০ টাকায়। সময়মত ক্রেতাও পাওয়া যাচ্ছে না। বিষয়টি আমাদেরও উদ্বিগ্ন করে তুলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status