ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মেয়ে সাজলেন সাকলাইন ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 7:02 PM

মেয়ে সাজলেন সাকলাইন ভিডিও ভাইরাল

মেয়ে সাজলেন সাকলাইন ভিডিও ভাইরাল

করোনার থাবায় বন্ধ হয়ে গেছে সারাবিশ্বের খেলাধুলা। সাধারণ মানুষের মতো ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্টরা সবাই ঘরবন্দি। ব্যস্ত জীবনে সবাইকে যেন অবসর পালনের সুযোগ করে দিয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকও হোম কোয়ারেন্টিনে থেকে পরিবারের সঙ্গে সময় পার করছেন। এসময় তিনি মজা করে মেয়ে সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। যা নিয়ে বেশ মজা পেয়েছেন সোশ্যাল সাইট ব্যবহারকারীরা।

টুইটারে সাকলাইন মেয়ে সেজে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে যিনি তাকে মেয়ে সাজিয়েছিলেন তাকেও দেখা গেছে বোরকা পরা অবস্থায়। সেই আপাদমস্তক বোরকায় আবৃত অজ্ঞাত নারীকে নিয়ে মজা করে সাকলাইন বলেন, ‘ইনি আমার মেকাপ আর্টিস্ট। আমরা হোম কোয়ারেন্টিনে আছি।’

তিনি আরও বলেন, ‘দুই বছর আগে সে আমার মেকাপ করেছিল এবং এটা টুইটারে দিয়েছিলাম আপনারা পছিন্দ করেছিলেন। আজকে সে আমাকে জোর করে তার সঙ্গে খেলতে বাধ্য করে। এরপর সে আমাকে এভাবে সাজিয়েছে। আমার নতুন চুল, আমারা নতুন হেয়ার স্টাইল, সে খুবই খুশি। আমরা সবাই কোয়ারেন্টিনে আছি ঘরে আছি, আপনারও ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং সুন্দর হয়ে থাকুন। আপনার প্রিয়জনের সঙ্গেই থাকুন।’



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status