|
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৪। বাংলাদেশের সময় অনুযায়ী, সোমবার রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প হয়। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে; গভীরতা ছিল ১৬ কিলোমিটার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
