ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বাজেটে স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা : নির্মাতারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 June, 2026, 9:10 PM

বাজেটে স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা : নির্মাতারা

বাজেটে স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা : নির্মাতারা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হালকা ট্রাকের টায়ার আমদানিতে ২০ শতাংশ শুল্ক এবং কৃষি টায়ারের ওপর ভ্যাট আরোপের ফলে দেশে টায়ার উৎপাদন বাড়বে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা।

সোমবার (২২ জুন) রাজধানীর হলিডে ইন হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)।

সংগঠনটির সহ-সভাপতি এবং মেঘনা টায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফুল বারী লিখিত বক্তব্যে শিল্প খাতের জন্য বাজেটের বিভিন্ন পদক্ষেপ এবং সেগুলোর সম্ভাব্য বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রভাব তুলে ধরেন।

তিনি বলেন, নতুন বিনিয়োগ আসবে এবং বর্তমানে যেসব কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না, সেগুলোও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারবে।

লুৎফুল বারী জানান, মেঘনা গ্রুপ প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে একটি রেডিয়াল টায়ার কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। স্থানীয়ভাবে উৎপাদিত টায়ারের দাম আমদানিকৃত টায়ারের তুলনায় কম হবে।

যমুনা টায়ারের মহাব্যবস্থাপক সোহেল রহমান বলেন, টায়ার শিল্পে প্রতিটি প্রত্যক্ষ কর্মসংস্থানের বিপরীতে প্রায় ১২টি পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়। নতুন আরোপিত সম্পূরক শুল্ক আমদানি নিরুৎসাহিত করবে এবং দেশীয় উৎপাদকদের সহায়তা করবে।

তিনি জানান, গত বছর বাংলাদেশে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার টায়ার আমদানি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন রূপশা টায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মিরাজ রহমান, বিটিএমইএর সহসভাপতি ও অ্যাপেক্স হোসেন (হোসেন টায়ার)-এর প্রতিনিধি মো. ফয়সাল ফারুকে তুহিন, আকিজ ভেঞ্চার জিপির মহাব্যবস্থাপক মেজর (অব.) আরেফিন এবং আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status