ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 June, 2026, 7:03 PM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় লেক ক্রুজে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

সোমবার (২২ জুন) সকালে নৌবিহারে অংশ নিয়ে তিনি পুত্রাজায়া লেক ঘুরে দেখেন এবং নৌকা থেকে শহরের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থাপত্যশৈলী উপভোগ করেন।

সকালে ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে তারা প্রায় এক ঘণ্টা সময় কাটান। এ সময় পুত্রাজায়ার মনোরম পরিবেশ ও প্রশাসনিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর।

বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ ও মালয়েশিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের মধ্যে ২৮তম। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status