ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 August, 2026, 10:31 AM

ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

জুলাই আন্দোলনকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নির্যাতনের পর খাবার খাইয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশনায় ছবি প্রকাশ করা হয়েছিল বলে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান ও হারুন অর রশিদের ফোনালাপে তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের ও আসাদুজ্জামানের গোপন ফোনালাপ দাখিল করে প্রসিকিউশন। ফোনালাপে শোনা যায়, ডিবি থেকে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা নষ্ট হবে- এমন আশঙ্কা তাদের। আবার কাদের ও হারুনের কথপোকথনে শোনা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন হারুন। যাতে বিরক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপ দাখিল করা হয়। বুধবার (১২ আগস্ট) ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status