|
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
আবু হানিফ রানা, চট্টগ্রাম
|
![]() সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় একটি সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকামুখি লেনের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাইপাস এলাকা অতিক্রম করার সময় একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অটোরিক্সা চালক গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহত চালককে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াছিন আরাফাত আকাশ সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
