ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
দীঘিনালায় মাদকসহ দুইজন আটক, স্থানীয়দের প্রশংসা পুলিশের
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Wednesday, 12 August, 2026, 5:52 PM

দীঘিনালায় মাদকসহ দুইজন আটক, স্থানীয়দের প্রশংসা পুলিশের

দীঘিনালায় মাদকসহ দুইজন আটক, স্থানীয়দের প্রশংসা পুলিশের

খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয়দের সহযোগিতায় মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা, ৪৫ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভৈরফামুখ এলাকায় সোনাদী চাকমার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উজ্জল বড়ুয়া (৪৫) ও মো. জসিম (২৫)। উজ্জল পূর্ব থানাপাড়া এবং জসিম সুধীর মেম্বারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চলাকালে মাদকসহ দুই ব্যক্তিকে স্থানীয়রা আটক করে রেখেছেন—এমন খবর পেয়ে এসআই প্রাণতোষ বণিক ও এসআই আলা উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশের দাবি, তল্লাশির সময় উজ্জল বড়ুয়ার কাছ থেকে ৩০টি ইয়াবা, ৪৫ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার টাকা ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। অপরদিকে জসিমের কাছ থেকে ২০টি ইয়াবা ও একটি বাটন মোবাইল পাওয়া যায়। উদ্ধার হওয়া ৫০টি ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং মামলাটির তদন্ত অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status