|
চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। পাশাপাশি আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞা চেয়েছি।' এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। ওই দিনই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ে সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এই রায়ের বিরুদ্ধেই এবার লিভ টু আপিল করলেন নুরুল আমীন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
