|
ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেইট এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ বলছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
