ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
দেশে করোনা রোগী বহনে প্রস্তুত হচ্ছে বিশেষ হেলিকপ্টার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 7:08 PM

দেশে করোনা রোগী বহনে প্রস্তুত হচ্ছে বিশেষ হেলিকপ্টার

দেশে করোনা রোগী বহনে প্রস্তুত হচ্ছে বিশেষ হেলিকপ্টার

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে আক্রান্তদের বহনে বাংলাদেশে প্রস্তুত হচ্ছে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার। সোমবার প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলক অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

জানা গেছে, এডাব্লিউ-১৩৯ (AW-139) মডেলের একটি হেলিকপ্টারের অর্গানিক স্ট্রেচারকে মোডিফাই করে করোনা রোগী বহনের জন্য প্রস্তুত করা হয়েছে। স্ট্রেচারটি স্টেইনলেস স্টিলের (এসএস) ফ্রেম এবং দড়ি দিয়ে তৈরি। কাভারটি মোটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। শয়নকক্ষে আগে থেকেই অক্সিজেন মাস্কের ব্যবস্থা থাকবে।
আরও জানা যায়, প্রথমে রোগীকে স্ট্রেচারে রেখে অক্সিজেন মাস্ক পড়িয়ে দেয়া হবে এবং সঙ্গে সঙ্গে কাভারের জিপারটি ক্লোজ করে দেয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি হেলিকপ্টারের বাইরে একটি নির্ধারিত জায়গায় করা হবে যাকে হ্যান্ডলিং রুম বলা হয়। প্রক্রিয়াটি সম্পন্নের পর অক্সিজেনের সিলিন্ডারসহ মেডিক্যাল ট্রলি ব্যবহার করে রোগীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে।

ইতোমধ্যেই পিপিই পড়ে অনুশীলনে অংশগ্রহণকারীরা একজন ডামি রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহনের অনুশীলন করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status