ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
এপ্রিলের শেষে নিয়ন্ত্রণে আসবে করোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 11:34 AM

এপ্রিলের শেষে নিয়ন্ত্রণে আসবে করোনা

এপ্রিলের শেষে নিয়ন্ত্রণে আসবে করোনা

করোনাভাইরাস এপ্রিল মাসের শেষ দিকে নিয়ন্ত্রণে আসতে পারে বলে মন্তব্য করেছেন চীনের শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ জুং নানশান। বুধবার চীনের শেনজেন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জুং নানশান বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো যেভাবে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তাতে আমার মনে হচ্ছে এ মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে। তবে আগামী বসন্তে আরও একটি ভাইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪৪ হাজার ৩২০ জন। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১৩ হাজার ৯১৫ জন।

করোনাভাইরাসে বিশ্বে ৫৩ হাজার ১৫৮ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৩৮৬ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status