|
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা রোববার (২৮ জুন) বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে আলমগীর নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহর প্রসিকিউশনের ভিত্তিতে এবং অভিযুক্তের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় আরও দেখা যায়, সাফল্য ডায়াগনস্টিক সেন্টার কোনো বৈধ অনুমতি বা লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
