ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
প্রকাশ: Sunday, 28 June, 2026, 8:46 PM

ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল নাহিদ বুলবুল, গাইনি কনসালট্যান্ট ডা. মোছা. রুজিনা আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির আব্দুল মালেক, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাজমুল ফেরদৌস (লাভলু), উপজেলা ছাত্র ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা, স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত রাতকানা, অপুষ্টি ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে এ ক্যাম্পেইন অত্যন্ত কার্যকর।
 
তারা আরও বলেন, কোনো শিশু যেন এই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং নির্ধারিত বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status