|
৪ লক্ষ বছরের প্রাচীন গুহা আবিষ্কার: প্রাগৈতিহাসিক মানব সমাজ নিয়ে নতুন আলোড়ন
নতুন সময় ডেস্ক
|
![]() ৪ লক্ষ বছরের প্রাচীন গুহা আবিষ্কার: প্রাগৈতিহাসিক মানব সমাজ নিয়ে নতুন আলোড়ন ১৯৭০-এর দশকে প্রাথমিক গবেষণায় গুহাটি প্রায় ২ লক্ষ বছর পুরোনো বলে ধারণা করা হয়েছিল। তবে সম্প্রতি ইসরায়েল প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ এবং হাইফা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল সেখানে ব্যাপক অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয়েছেন যে, গুহাটি আসলে প্রায় ৪ লক্ষ বছর আগের। সেখানে পাওয়া পাথরের তৈরি হাতকুড়াল, স্ক্র্যাপার এবং ব্লেড বিশ্লেষণ করে গবেষকেরা একে আচিউলো-ইয়াব্রুদিয়ান সংস্কৃতির অংশ হিসেবে চিহ্নিত করেছেন। এই সংস্কৃতির প্রাক-নিয়ানডার্থাল আদিমানবেরা আজ থেকে ৪ লক্ষ থেকে আড়াই লক্ষ বছর আগে লেভান্ট বা মধ্যপ্রাচ্য অঞ্চলে বসবাস করত। খননকাজে নিয়োজিত গবেষক রন শিমেলমিটজ জানান, গুহাটিতে প্রাচীন হরিণ ও গ্যাজেলের (এক ধরণের হরিণ) হাড়ের পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে আগুন ব্যবহারের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। দলবদ্ধভাবে শিকার করা এবং আগুনের এই সুনিয়ন্ত্রিত ব্যবহার ইঙ্গিত করে যে, সেই যুগের আদিমানপদের সামাজিক জীবন ও ক্যাম্প লাইফ বেশ উন্নত ও জটিল ছিল। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্যালিওলিথিক প্রত্নতত্ত্বের প্রভাষক আরমান্দো ফালকুচ্চি এই আবিষ্কারের গুরুত্ব তুলে ধরে বলেন: মানব ইতিহাসের যে সময়কালটি নিয়ে সাধারণত খুব কম আলোচনা হয়, এই আবিষ্কার সেখানে নতুন আলো ফেলবে। বিশেষ করে স্থায়ীভাবে গুহা ব্যবহার এবং আগুনের নিয়মিত নিয়ন্ত্রণ মানুষের বিবর্তনের ইতিহাসে একটি বড় মাইলফলক। এখন পর্যন্ত এই গুহা থেকে কোনো উল্লেখযোগ্য মানব কঙ্কাল বা জীবাশ্ম পাওয়া যায়নি। তবে গবেষকেরা অত্যন্ত আশাবাদী। বর্তমানে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রক্ষার্থে ওই অঞ্চলের একটি নির্মাণাধীন সড়কের নকশা পরিবর্তন করে গুহাটির ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে, যাতে বিজ্ঞানীদের গবেষণায় কোনো ব্যাঘাত না ঘটে। আগামী বেশ কয়েক বছর ধরে এই সাইটে আরও নিবিড় অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিকেরা। তথ্যসূত্র: সি এন এন
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
