ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
২০২৫ সালে বাটার নগদ ২৪৮% লভ্যাংশ অনুমোদন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 8:13 PM

২০২৫ সালে বাটার নগদ ২৪৮% লভ্যাংশ অনুমোদন

২০২৫ সালে বাটার নগদ ২৪৮% লভ্যাংশ অনুমোদন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৫৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব শৈবাল সিনহা।

সভায়, শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ২৪৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ২৪৮% লভ্যাংশের মধ্যে, ১৪৩% অন্তর্বর্তী লভ্যাংশ ইতোমধ্যে প্রদান করা হয়েছে এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫% চূড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে।

অন্যান্য পরিচালকদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মিস ফারিয়া ইয়াসমিন; পরিচালক জনাব ক্লিফোর্ড গ্যারি রয়টার; স্বতন্ত্র পরিচালক মিস ফারজানাহ চৌধুরী; স্বতন্ত্র পরিচালক জনাব রিয়াজুল হক চৌধুরী; অর্থ পরিচালক জনাব ইলিয়াস আহমেদ; এবং কোম্পানি সচিব জনাব রিয়াজুর রেজা মোঃ ফয়সাল বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে চেয়ারম্যান কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাঁদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status