ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
আতঙ্ক, দ্বিতীয়বার করোনা পরীক্ষা করালেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 11:35 AM

আতঙ্ক, দ্বিতীয়বার করোনা পরীক্ষা করালেন ট্রাম্প

আতঙ্ক, দ্বিতীয়বার করোনা পরীক্ষা করালেন ট্রাম্প

দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আতঙ্ক থেকেই আবারও পরীক্ষা করান ট্রাম্প।

পরীক্ষার ফলাফল এবারও নেগেটিভ এসেছে বলে ট্রাম্পই নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মার্চের মাঝামাঝিতে করোনাভাইরাস পরীক্ষা করান ট্রাম্প।

দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষার বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ সকালেই এটি করিয়েছি। ফলাফল নেগেটিভ এসেছে।

এবারের পরীক্ষায় ট্রাম্প দ্রুত সম্পন্ন হয় এমন নতুন পদ্ধতি অবলম্বন করেন। যার মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই ফল পাওয়া যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৬৬ জনে দাঁড়িয়েছে। আর মারা গেছেন ৬ হাজার ৭৫ জনেরও বেশি মানুষ। সূত্র: সিএনএন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status