|
ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার
নতুন সময় ডেস্ক
|
![]() ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার ক্লাবের জানানো তথ্যমতে, ত্রেহো’র স্ত্রী ইয়ানিনা মারানেলা এবং তাদের সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহো ইয়ারাকুই অঞ্চলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারান। ভূমিকম্পে তাদের আবাসিক ভবনটি ধসে পড়ার পর পরিবারটিকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। পরে উদ্ধারকারীরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রতিবেদন অনুসারে, ঘটনার সময় লুকাস ত্রেহো পরিবারের সঙ্গে ছিলেন না। আসন্ন ম্যাচের প্রস্তুতির জন্য তিনি তার ক্লাবের সঙ্গে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। এক শোকবার্তায় দেপোর্তিভো লা গুয়াইরা বলেছে, লুকাসের স্ত্রী এবং সন্তানদের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং লুকাস ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ত্রেহোর পরিবার উপকূলীয় এলাকা প্লায়া গ্রান্দেতে বসবাস করছিল, যা জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সেখানে তাদের আবাসিক ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। পরিবারের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীদের সহায়তায় স্ত্রী-সন্তানদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন ত্রেহো। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লেখেন, প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন এবং কেউ তাদের দেখে থাকলে এই বার্তাটি ছড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে চাই, তারা তখন সেখানে ছিল না। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২৪ জুনের এই জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সূত্র: এনডিটিভি
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাঘাইছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন, সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
পার্বত্য চট্টগ্রামের মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান
ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
বাঘাইছড়িতে তিন শতাধিক অসহায় মানুষকে বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলা, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
