|
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
নতুন সময় প্রতিনিধি
|
![]() চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী তিনি সম্প্রতি চরভদ্রাসন থানার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ দমন, মাদক, চুরি, ডাকাতি ও কিশোর অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নবাগত ওসি মোঃ সফর আলী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করা। তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও জনসাধারণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে চরভদ্রাসন থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত পুলিশি সেবা পাবেন। উল্লেখ্য, নবাগত ওসি মোঃ সফর আলী একজন আইজিপি ব্যাচ প্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তাঁর যোগদানের মাধ্যমে চরভদ্রাসন থানার সার্বিক কার্যক্রমে নতুন গতি ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
