ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
১০ এপ্রিল করোনা শনাক্তের কিট সরকারের হাতে তুলে দেবে গণস্বাস্থ্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 April, 2020, 11:33 AM

১০ এপ্রিল করোনা শনাক্তের কিট সরকারের হাতে তুলে দেবে গণস্বাস্থ্য

১০ এপ্রিল করোনা শনাক্তের কিট সরকারের হাতে তুলে দেবে গণস্বাস্থ্য

করোনাভাইরাস শনাক্তের কিট উৎপাদনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গণস্বাস্থ্য। তবে বিমান যোগাযোগ বন্ধ থাকায় কিট উৎপাদন ১ সপ্তাহ পিছিয়েছে। সব কিছু ঠিক থাকলে ১০ এপ্রিল সরকারের হাতে কিট তুলে দেবে প্রতিষ্ঠানটি।

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে লন্ডন থেকে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে আমাদের ১ সপ্তাহ বিলম্ব হল। আমরা বসে নেই, এখন চীন থেকে আনার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ৫ এপ্রিল বিমানে চীন থেকে ইনগ্রেডিয়েন্ট বাংলাদেশে পঠানো হবে। এপ্রিলের ৬ তারিখ সেটি ঢাকা এসে পৌঁছাবে। ওইদিন আমরা মূল উপকরণ হাতে পেলে ১০ এপ্রিল সরকারের হাতে কমপক্ষে এক হাজার কিট তুলে দিতে পারব। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status