ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাস: পরীক্ষামূলকভাবে ৪ জনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 10:31 AM

করোনাভাইরাস: পরীক্ষামূলকভাবে ৪ জনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ

করোনাভাইরাস: পরীক্ষামূলকভাবে ৪ জনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। এই মারণ ভাইরাস থেকে সুরক্ষায় প্রতিটি দেশই নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। তারই জের ধরে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ৪ জনের শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি জানায়, নতুন করোনভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষার জন্য প্রথমে ৪ জন সুস্থ মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এনআইএইচ ইন্ট্রামুরাল রিসার্চ প্রোগ্রাম ও ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটি গবেষক দল প্রথমে ৪৫ জন তরুণ ও সুস্থ স্বেচ্ছাসেবকদের মধ্যে এ ভাইরাসের পরীক্ষামূলক ডোজ দিয়ে টেস্ট করবে। যেহেতু তারা সুস্থ ও নিজেদের মধ্যে এ ভাইরাস নেই এজন্য সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। বৃহৎ আকারে এ পরীক্ষার মধ্যে দিয়ে দেখা হবে, ভ্যাকসিনটি উদ্বেগজনক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় কিনা।

একমাসে পরীক্ষামূলকভাবে দুইটি ডোজে ভ্যাকসিন প্রয়োগ করা হবে ৪৫ জনের শরীরে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ডাঃ অ্যান্টনি ফৌসি বলেন, গবেষণাটি ঠিকঠাক থাকলেও ১২ থেকে ১৮ মাসের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য পাওয়া যাবে না। এর জন্য সময়ের প্রয়োজন।

সূত্র: এপি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status