ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুনামগঞ্জে কোয়ারেন্টাইনে আরও ৫ প্রবাসী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 10:25 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 17 March, 2020, 10:27 AM

সুনামগঞ্জে কোয়ারেন্টাইনে আরও ৫ প্রবাসী

সুনামগঞ্জে কোয়ারেন্টাইনে আরও ৫ প্রবাসী

সুনামগঞ্জে ইতালি, ওমান ও স্পেনফেরত আরও ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের সবার বাড়ি জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়। এর আগে রোববার ৩ জন ইতালি, একজন ওমান ও একজন স্পেনফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের সবাইকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার প্রবাস ফেরত ৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করা হয়। পরে রোববার (১৫ মার্চ) তাদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। সোমবার সন্ধ্যার পর আরও ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, প্রবাসী ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে কেউ নিজে থেকে আবার কাউকে আমরা সোর্সের মাধ্যমে খবর দিয়ে কোয়ারেন্টাইনে নিয়ে এসেছি।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশ ফেরতদের একটা লিস্ট আমাদের পাঠানো হয়েছে। আমরা সে বিষয়ে খোঁজ খবর নেব। এ ব্যাপারে আমরা নানাভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status