ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় সবচেয়ে কড়া পদক্ষেপ নিল জেসিন্ডার সরকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 March, 2020, 11:38 AM

করোনায় সবচেয়ে কড়া পদক্ষেপ নিল জেসিন্ডার সরকার

করোনায় সবচেয়ে কড়া পদক্ষেপ নিল জেসিন্ডার সরকার

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সবচেয়ে কড়া পদক্ষেপ নিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে রোববার মধ্যরাত থেকে তার দেশে যাওয়া প্রত্যেককে অবশ্যই ‘সেলফ-আইসোলেট’ হতে হবে।

শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। খবর বিবিসির।

নিউজিল্যান্ড সরকারের নেয়া এই পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে কঠোর পদক্ষেপ বলে উল্লেখ করেছেন জেসিন্ডা আরডার্ন। তার দেশের জনগণকে করমর্দন, কোলাকুলি ও নাকে নাক লাগানোর মতো অভিবাদন পরিহার করারও আহ্বান জানিয়েছেন। জেসিন্ডা আরডার্ন সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে তার সরকারের নেয়া এই নতুন পদক্ষেপ নিউজিল্যান্ডের নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে। তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীদের সেলফ আইসোলেটেড হতে হবে না। কারণ সেখানে এখন পর্যন্ত এই ভাইরাস হানা দেয়নি।

জেসিন্ডা আরডার্ন জানান, সরকারের নেয়া এই পদক্ষেপ ১৬ দিনের মধ্যে পর্যালোচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় ব্যক্তি। করোনার বিস্তার ঠেকাতে এই পদক্ষেপ নিল নিউজিল্যান্ড সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status