ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আশুলিয়ায় নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 March, 2020, 11:45 AM

আশুলিয়ায় নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আশুলিয়ায় নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার তানিয়া আক্তার (১৮) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিলকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকালে আশুলিয়ার বাইপাইল নতুন পাড়া ইসহাক রহমানের মালিকানাধীন ভাড়া বাসার একটি কক্ষ থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।


নিহত তানিয়া আক্তার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার দক্ষিণ কোয়ালিকান্দি গ্রামের বক্তার শেখের মেয়ে। সে স্বামী মো. শাকিলের সাথে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল নতুন পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।

পুলিশ জানায়, শনিবার রাতের খাবার শেষে স্ত্রী তানিয়াকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন স্বামী শাকিল। পরে সকালে ঘুম ভাঙলে কক্ষের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্ত্রী তানিয়াকে দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায় শাকিল। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, পারিবারিক কলহের জের ধরে ওই নারী শ্রমিক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিলকে থানায় আনা হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status