ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেকনাফে করোনো ঠেকাতে বাড়তি সতর্কতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 5:49 PM

টেকনাফে করোনো ঠেকাতে বাড়তি সতর্কতা

টেকনাফে করোনো ঠেকাতে বাড়তি সতর্কতা

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে করোনাভাইরাস নিয়ে সতর্কতা বাড়ানো হয়েছে। মিয়ানমার হয়ে চীনের অনেক পণ্য টেকনাফ স্থলবন্দর ও শাহপরীর দ্বীপ করিডোরে আসছে।

স্থলবন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্র দেবের নেতৃত্বে একটি মেডিকেল টিম প্রতিদিন মিয়ানমার থেকে আসা ট্রলারের মাঝি-মাল্লাদের করোনাভাইরাস শনাক্তে স্ক্যানিংয়ের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্র দেব জানান, ঢাকায় তিনজন করোনায় আক্রান্ত হওয়ার পরে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা ট্রলারের মাঝি-মাল্লাদের পরীক্ষা করা হচ্ছে। তবে সরাসারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা জানার পরীক্ষা-নিরীক্ষার যথেষ্ট ব্যবস্থা নেই। তবে যে ব্যবস্থায় আমরা করোনাভাইরাস শনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছি এতে নিজেরাই বেশি ঝুঁকিতে রয়েছি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, করোনা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ভাইরাস শনাক্তে প্রতিদিন বন্দরে আগত জাহাজ ও ট্রলারের ক্রু ও মাঝি-মাল্লাদের পারমাল স্ক্যানিং করা হচ্ছে।

তিনি আরো জানান, তবে কারো শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশির মতো সন্দেহজনক লক্ষণ দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করতে বলা হয়েছে। এই ভাইরাস সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ চলছে।

স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহা-ব্যবস্থাপক(অপারেশন) জসিম উদ্দিন বলেন, করোনা নিয়ে বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। উপজেলা হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল টিম কাজ করছে। এ বিষয়ে বাড়তি সর্তকতা বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status