ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশুটি কে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 5:54 PM

শিশুটি কে?

শিশুটি কে?

ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে অচেতন অবস্থায় ভর্তি রয়েছে একটি শিশু। তার পরিচয় জানা যায়নি। শিশুটি মাথায় আঘাত প্রাপ্ত। এখনো অচেতন।

জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ থানার আজমতপুর এলাকায় গত রবিবার বেলা সাড়ে ১১টায় রাস্তার পাশে পড়েছিল শিশুটি। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে কালীগঞ্জ থানায় খবর দেয়। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিশুটিকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে আনা হয় উত্তরার একটি হাসপাতালে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

পুলিশের ঐ কর্মকর্তা বলেন, শিশুটির জ্ঞান ফেরেনি। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার পরনে ছিল পায়জামা ও লাল কালো গেঞ্জি। ধারণা করা হচ্ছে, কেউ তাকে আঘাত করে উক্ত স্থানে ফেলে রেখে গেছে। যদি সড়ক দুর্ঘটনা হতো তাহলে তার শরীরে আঘাত থাকতো। তার মাথায় আঘাত ছাড়া আর কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন, তার মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্ত জমা হয়েছে। তার জ্ঞান ফিরতে সময় লাগবে। জ্ঞান না ফেরা পর্যন্ত তার সম্পর্কে কিছুই বলতে পারছি না।

পুলিশের এই কর্মকর্তা প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন। তিনি বলেন, তার পেছনে যা খরচ করা দরকার করছি। আমরা ঐ এলাকায় স্থানীয়দের জানিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো পরিচয় মেলেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status