ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে স্টার্টআপ বাংলাদেশ-iDEA এর আলোচনা সভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 10:52 PM

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে স্টার্টআপ বাংলাদেশ-iDEA এর আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে স্টার্টআপ বাংলাদেশ-iDEA এর আলোচনা সভা

“আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষ্যে সোমবার, ৯ মার্চ ২০২০ তারিখ রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হল একটি বিশেষ আলোচনা সভা। এটি আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)। অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ-iDEA এর স্টার্টআপগণ এবং প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। আলোচনায় অংশ নেন প্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা, সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির, প্রকল্পের কমিউনিকেশনস্ বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস। সভায় সভাপতির বক্তব্যে iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক বলেন যে নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রায় প্রতিটি সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে নারী বান্ধব পরিবেশ ও পলিসি তৈরিতে সরকার কাজ করছে। সমাজের একটি বিশেষ অংশই হল নারী।
 
iDEA প্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা বলেন নারী জাগরণ শুধু মুখে নয়, কর্মক্ষেত্রেও প্রমাণ করতে হবে। দেশে একটি স্টার্টআপ কালচার তৈরির জন্য নারী-পুরুষ সকলকে সমানভাবে কাজ করতে হবে। দেশে প্রফেশনাল নারী নেতৃত্ব তৈরি হয়েছে এবং হচ্ছে। প্রাইভেট ও পাবলিক উভয়ই সেক্টরে নারীরা অনেক ভালো করছে। তবে নারীদের নিরাপত্তায় আরো সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
 
আলোচনায় স্টার্টআপদের মধ্যে বক্তব্য রাখেন NextCorp এর সিইও শাফিন রহমান সীমান্ত, বাংলা পাজেল এর সিইও নাদিম মজিদ এবং আরো অনেকে। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের আইন বিষয়ক পরামর্শক আদনীন জেরিন, প্রকল্পের ডেভেলপমেন্ট ও কমার্সিয়ালাইজেশন বিষয়ক পরামর্শক দেওয়ান আদনান সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status