ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুকুর এখন ‘ট্রাফিক সার্জেন’, কথা না শুনলে দিচ্ছে ‘ধমক’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 February, 2020, 5:32 PM

কুকুর এখন ‘ট্রাফিক সার্জেন’, কথা না শুনলে দিচ্ছে ‘ধমক’

কুকুর এখন ‘ট্রাফিক সার্জেন’, কথা না শুনলে দিচ্ছে ‘ধমক’

নাম তার কুপাতা। জর্জিয়ার বাতুমির রাস্তায় ঘুরতে দেখা যায় তাকে। প্রতিদিন ওই রাস্তায় ‘ট্রাফিক সার্জেন’-এর ভুমিকা পালন করে সে। সেই ঘটনার ভিডিও সম্প্রতি ফেসবুকে আপলোড করা হয়েছে ‘দ্য ডোডো’ নামের একটি ফেসবুক পেজ থেকে।

ভিডিওটি ভাইরাল হতেই কুপাতাকে ভালবাসায় ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। তবে কুপাতা কোনো মানুষ নয়, একটি কুকুর।

ভিডিওতে দেখা যাচ্ছে, জেব্রা ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে আছে কয়েকটি শিশু। তারা রাস্তা পার হবে। তা দেখে কুপাতা চলে এল রাস্তার মাঝখানে। এসে চিৎকার করে থামাতে লাগল রাস্তা দিয়ে ছুটে চলা গাড়িকে। গাড়িগুলো থেমে যেতেই কুপাতার তত্ত্বাবধানে রাস্তা পার হল খুদেরা। যত ক্ষণ খুদেরা রাস্তা পার হল, ততক্ষণ কুপাতা চেঁচিয়ে চেঁচিয়ে গাড়িগুলিকে চলতে নিষেধ করে গেল।

ভিডিওতে আরো দেখা যাচ্ছে, কোনো গাড়ি তার বারণ শুনে না থামলে, তার পিছু পিছু গিয়ে ‘ধমক’ দিয়ে আসছে কুপাতা।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status